সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ১০:৩৫ পিএম


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা যাচ্ছে
ফাইল ছবি

‘শুটিং চলাকালীন এক্সিডেন্টে নিহত সুপারস্টার শাকিব খান’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক শাকিব খান মারা যাননি বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই News Bangla নামে ব্লগস্পটে হোস্ট করা একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

প্রচারিত দাবিগুলোর কিছু পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে ‘news6angla.site’ নামের একটি ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি ও .site ডোমেইনে হোস্ট করা একটি ভূঁইফোড় ওয়েবসাইট হিসেবে প্রতীয়মান হয়েছে।

উক্ত লিংকে ‘শুটিং চলাকালীন এক্সিডেন্টে নিহত সাকিব’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে চিত্রনায়ক শাকিব খানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

রিউমর স্ক্যানার জানায়, প্রতিবেদনটিতে শাকিব খানের ছবি যুক্ত করে ‘চলচ্চিত্রের শুটিং চলাকালীন ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উদীয়মান অভিনেতা সাকিব (২৪)। সোমবার দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে নতুন একটি অ্যাকশন সিনেমার দৃশ্যধারণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।’ উল্লেখ করা হয়, যেখানে সাকিব নামক ভিন্ন একজন অভিনেতার কথা বলা হয়েছে।

শাকিব খানের মতো একজন তারকার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে শাকিব খানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রচারিত দাবিটি গত ৩ জুন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেও এই প্রতিবেদন প্রকাশের (৪ জুন দুপুর) সময়েও শাকিব খানের ফেসবুক পেজে পোস্ট প্রকাশ হতে দেখা যায়।

সুতরাং, চিত্রনায়ক শাকিব খান শ্যুটিং চলাকালীন দূর্ঘটনায় মারা গেছে শীর্ষক তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission