ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ফেসবুক পোস্টে আমির হামজার অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ও চক্রান্ত চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করতে গেলে কিছু কুচক্রী মহল বাধা সৃষ্টি করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, তিনি এমপি হওয়ার পর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদকের কার্যক্রম আগের মতো নির্বিঘ্নে চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে কিছু মহল ক্ষতিগ্রস্ত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

আমির হামজা বলেন, কুষ্টিয়ার জনগণের দেওয়া আমানত রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত এবং কোনো চাপে পিছু হটবেন না।

তিনি আরও লেখেন, জনগণ অতীতেও তার পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এ বিশ্বাস তার রয়েছে। পাশাপাশি তিনি কুষ্টিয়াবাসীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে অপকর্মকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনার পতন ও সাংবাদিক রাজুকে নিয়ে রাশেদ খাঁনের পোস্ট
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন রাশেদ খাঁন।
শেখ হাসিনার পতন ও সাংবাদিক রাজুকে নিয়ে রাশেদ খাঁনের পোস্ট
এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ, এমন খবর প্রকাশের পর সামাজিকমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। 
এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ লোকও জড়ো হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার মতে, সামান্তা শারমিনের মতো নেত্রীকে দলে ধরে রাখার যোগ্যতা হারিয়েছেন নাহিদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো— নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন! নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।  গণঅভ্যুত্থানের মহানায়কের কেন এই মহা অধঃপতন? কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?  নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে তারাই সব করেছিলেন! তারাই যে সব করেননি, সেটা তিনি যতো বেশি অহংকারী হবেন, ততো বেশি টের পাবেন। নাহিদ ইসলামের সাথে কারা থাকছে, আর কারা তাকে বর্জন করছে, তিনি কি উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন?  যেখানে সামান্তা শারমিনের মত নেত্রীদের ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে? আরটিভি/এসআর  
এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন
যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সাবেক নেত্রী সামান্তা শারমিন।
যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন 
আরও পড়ুন
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
ফেসবুক পোস্ট ঘিরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট
‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে