দেশে ফিরলেন সোহেল তাজ

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৯:০৯ এএম


দেশে ফিরলেন সোহেল তাজ
সোহেল তাজ। ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

শনিবার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান। 

সোহেল তাজ লিখেছেন, নিজের জন্মভূমি বাংলাদেশে প্রতিবার ফিরলেই একটা অন্যরকম অনুভুতি কাজ করে- আলহামদুলিল্লাহ।

Posted by Facebook on Date:

এর আগে, গত ১২ নভেম্বর ভোররাত ৩টা ৫১ মিনিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের (কিউআর৬৩৯) ফ্লাইটে কাতার হয়ে আমেরিকার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। 

এ সময় ইমিগ্রেশন প্রসিকিউশনসহ অন্যান্য সংস্থা থেকে যাচাই–বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সপ্রাপ্ত হয়ে ইমিগ্রেশন সম্পন্ন করেন সোহেল তাজ। 

আরও পড়ুন

প্রসঙ্গত, সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। 

পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ না করেই উভয় পদ থেকে ইস্তফা দেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission