ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ আকবর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:০৮ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সেখানে তিনি ‘জুলাই বিপ্লব’ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

জুলাই বিপ্লব কখনোই একটি নির্দিষ্ট লক্ষ‍্য নয়, একটি সুনির্দিষ্ট নির্দেশনা। আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসক শেখ হাসিনার পতন কখনোই এত সহজ ছিলনা। অনুশোচনাহীন ফ‍্যাসিস্টদের বিতাড়িত করতে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহনই ছিল মূখ‍্য।

বাংলাদেশের জেন-জি ( Generation- Zoomer's ) প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বহু ত‍্যাগের বিনিময়ে সফল হয়েছে জুলাই বিপ্লব। স‍্যালুট শহীদ এবং আহত জুলাই যোদ্ধাগণ।

জুলাই বিপ্লবকে পূর্ণতা দেয়া যায়নি নানামুখী দেশী বিদেশী ষড়যন্ত্রের কারনে। তার মানে এই না জুলাই স্পিরিট মরে গেছে। বিভেদ বিভাজনের দেশে জুলাই সাময়িক পথ হারালেও তারুণ‍্যের মস্তিষ্কে শক্ত অবস্থান নিয়েছে দেশের প্রয়োজনে নিজেদের বিলিয়ে দেয়ার মানসিকতা। মান্ধাতা আমলের বস্তাপঁচা রাজনীতি ক্রমাগত হোঁচট খেতে থাকবে প্রজন্মের স্মার্টনেসের কাছে।

আরও পড়ুন

দরজায় নক করছে হাইপারসনিক জেনারেশন আলফা (Gen-Alpha), তাদের মূলা দেখিয়ে ক্ষমতার রাজনীতি আর হবেনা। দলকানা হাইব্রীড চাটুকার অশিক্ষিত টোকাইদের নিয়ে দল ভারী করে মাস্তানতন্ত্রের মাধ‍্যমে ক্ষমতা টিকিয়ে রাখার দিন শেষ।

রাজনৈতিক দলগুলোকে প্রায় আট কোটি তরুন কিশোর শিশুদের মেন্টাল পালস্ বুঝতে হবে। এর ব‍্যত‍্যয় ঘটলেই পিছিয়ে পড়তে হবে জ‍্যামিতিক হারে। ভয় দেখিয়ে শাসন করার দিন শেষ, কোন বিদেশী জুজু'র পদানত করে প্রজন্মকে আর ফাঁকি দেয়া সম্ভব না। তরুনরা রাজনীতিতে ঢুকে গেছে, তারা আরো আসবে দলে দলে।

হালদায় যেভাবে ডিম ছাড়তে আসে মা মাছ, ঠিক সেভাবে তারা জন্ম নিবে পরিবর্তনের অমোঘ আকর্ষনে। তাদের মিছিল মিটিংয়ে প্রতিদিনই সমাগম বাড়বে, তারা স্বেচ্ছায় আসবে। বস্তি থেকে ভাড়া করা লোক এনে, চাপাবাজ নেতার চীৎকার চেঁচামেচি দিয়ে আতঙ্ক তৈরী করে, হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী দিয়ে শুধু কেলেঙ্কারীর রেকর্ড হবে, রাজনীতিতে টিকে থাকা যাবেনা। রাজনৈতিক দলগুলোর হোমওয়ার্ক বদলানোর শেষ সময় চলছে, সামনে অগ্নি পরীক্ষা, দেশের রাজনীতির আবহাওয়া আর আগের মত নাই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
সাদিক কায়েম লিখেন, রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন।
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামক দল ক্যানসার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
যুবদল নেতা নয়ন / ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান, পৌঁছে গেছেন চতুর্থ স্টেজে। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। 
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
আরও পড়ুন
শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
উনি এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ 
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী