ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় বিয়ে নিয়ে ‘বিভ্রান্তি ও অপপ্রচারের’ জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৩:৫১ পিএম
রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা, সমালোচনা ও নানা অভিযোগের জবাব দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডিতে কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব অভিযোগের ব্যাখ্যা দেন।

মাদানী দাবি করেন, গোনাহ থেকে বাঁচা এবং হালাল পথে থাকার উদ্দেশ্যেই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।

তিনি বলেন, প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রেমের সম্পর্ক বা টিকটকের মাধ্যমে পরিচয়ের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, বিয়ের আগে তিনি দ্বিতীয় স্ত্রীকে কখনও দেখেননি বা তার সঙ্গে কোনো যোগাযোগও হয়নি।

মাদানী জানান, তার দ্বিতীয় বিয়ে একটি মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম ‘আইএমভি’র মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে স্বেচ্ছায় একাধিক বিয়েতে আগ্রহীদের মিলিয়ে দেওয়া হয়। তার মতে, এটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ের ব্যবস্থা করে।

তিনি আরও বলেন, এই বিষয়টি তিনি আগে থেকেই তার প্রথম স্ত্রীকে জানিয়েছিলেন।

প্রথম স্ত্রীর গর্ভাবস্থায় দ্বিতীয় বিয়ে করা নিয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি বলেন, পুরো সময়ে তিনি হাসপাতালে ছিলেন এবং স্ত্রীর পাশে দায়িত্বশীলভাবে থেকেছেন।

তার দাবি অনুযায়ী, ময়মনসিংহের একটি হাসপাতালে স্ত্রীর অপারেশনের সময়ও তিনি সারারাত পাশে ছিলেন এবং চিকিৎসা-সেবা ও দেখভালে কোনো অবহেলা করেননি।

সমালোচনার জবাবে মাদানী আরও বলেন, ইসলামি বিধান অনুযায়ী একাধিক বিয়ে বৈধ হলেও অনেকেই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, তা অন্য সামাজিক ও রাজনৈতিক ঘটনার তুলনায় অপ্রাসঙ্গিকভাবে বেশি।

দ্বিতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। পরে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন। বর্তমানে তার ব্যাখ্যামূলক পোস্টটি নতুন করে বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। একই সঙ্গে এসব বিষয়ে আলেমদের সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ
বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়ে শীর্ষে থাকা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক ভুয়া ছবি ছড়িয়েছেন।
এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
ফেনীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত আবু তালেবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন আবু তালেব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
আরও পড়ুন
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
প্রাপ্তবয়স্ক ছেলেকে ফেলে দ্বিতীয় বিয়ে করেন বাবা-মা, হতাশায় কূপে ঝাঁপ তরুণের
দ্বিতীয় বিয়ের আগে ইসলামের ৭ শর্ত
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো করে হত্যা