ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লাল গালিচায় রাজকীয় বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৮:০৩ পিএম
ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'কে লালগালিচা সংবর্ধনা দিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ।

সোমবার (২৫ মে) বিকেলে মহিষটির ক্রেতা তাকে নিতে আসলে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

এর আগে সোমবার (২৫ মে) দুপুর থেকে শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারি এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। পরে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাটিয়ে বিদায় জানায়। এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে (৩ লাখ ৮৫ হাজার) টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। এরপর মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে শিশু কিশোরর যুবকরাই নন অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।
সোমবার বিকেলে ভাইরাল এই ডোনাল্ড ট্রাম্পটি ঢাকায় ক্রেতার বাড়িতে চলে যায়।

রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী জানান, ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগছে। বাংলাদেশে এর আগে কখনো এভাবে কোন কুরবানির গরু ভাইরাল হয়েছে কিনা তার জানা নাই। তারা কখনো মহিষটিকে ভুলবেন না।

এক দর্শনার্থী জানান, ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প এতদিন নারায়ণগঞ্জে ছিল। এটা তাদের কাছে অনেক আনন্দের ছিল।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও কুরবানির ত্যাগের মহিমায় দিতে হয়। তারা আজীবন ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখবেন।

রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা সামির জানান, মহিষটি অনেকদিন আগে ক্রয় করেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে দেখার জন্য তাদের এলাকার লোকজনও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে থাকা নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। তিনি লেখেন, পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ। তিনি আরও লেখেন, হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো। আরটিভি/এমএ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য কায়দা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি বলে মন্তব্য করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
আরও পড়ুন
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়