ইংলিশদের বিপক্ষে ফ্রান্সের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৪ জুন ২০১৭ , ১১:০৮ এএম


ইংলিশদের বিপক্ষে ফ্রান্সের জয়

পিছিয়ে পড়েও আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিলো দশজনের ফ্রান্স। 

বিজ্ঞাপন

প্যারিসের স্ট্যাড ডি ফ্যান্সে বেশ রোমাঞ্চ ছড়ায় দু’প্রতিবেশির লড়াই। ৯ মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দেন প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড পাওয়া টটেনহ্যাম ফরোয়ার্ড হ্যারি ক্যান। 

২২ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। 

বিজ্ঞাপন

৪৩ মিনিটে ব্লুজ’দের ২-১ গোলে এগিয়ে দেন জিবরিল সিদিব। ৪৭ মিনিটে লাল কার্ড দেখে রাফায়েল ভারানে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় ফ্রান্স। 

৪৮ মিনিটে পেনাল্টি থেকে থ্রি-লায়নসদের সমতায় ফেরান হ্যারি ক্যান। কিন্তু ৭৮ মিনিটে উসমান ডেমবেলে গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশামসের দল।

বিজ্ঞাপন

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission