ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিকে হারানোয় ৬০ হাজার দর্শককে বিয়ার খাওয়াবেন দেমিরোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম
বসনিয়া ফরোয়ার্ড এরমেদিন দেমিরোভিচ। ছবি: সংগৃহীত

ইতালিকে কাঁদিয়ে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে বসনিয়া। এই উপলক্ষ্যে প্রায় ৬০ হাজার দর্শকদের বিয়ার পান করাবেন বসনিয়া ফরোয়ার্ড এরমেদিন দেমিরোভিচ।

মূলত, ইতালি ম্যাচের আগে দেমিরোভিচ প্রতিশ্রুতি দিয়েছিলেন, দল যদি বিশ্বকাপে ওঠে, তাহলে তার ক্লাব ভিএফবি স্টুটগার্টের পরের ম্যাচে পুরো স্টেডিয়ামের দর্শকদের পানীয়ের খরচ তিনিই বহন করবেন। এবার নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখতে প্রস্তুত তিনি।

শুরুতে অনেকেই দেমিরোভিচের এই ঘোষণাকে মজা হিসেবে নিয়েছিলেন। কারণ, প্লে-অফে বসনিয়ার প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইতালি ন্যাশনাল ফুটবল টিম। তবে সবাইকে চমকে দিয়ে দারুণ লড়াইয়ের পর টাইব্রেকারে ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় বসনিয়া।

আরও পড়ুন

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের প্রশ্নে দেমিরোভিচ স্পষ্ট জানিয়ে দেন, কথা রাখবেন তিনি। তার ভাষ্য, আমি যা বলেছি, অবশ্যই তা করব। আমি এক কথার মানুষ—পানীয়ের খরচ আমারই। খরচটা বেশ বড় হতে পারে, কিন্তু এমন অর্জনের পর আনন্দের সঙ্গেই এটি করব।

স্টুটগার্টের ঘরের মাঠ এমএইচপি অ্যারেনার ধারণক্ষমতা ৬০ হাজারের বেশি। যদি ম্যাচে পূর্ণ গ্যালারি থাকে, তাহলে দেমিরোভিচকে প্রায় ৩ লাখ ইউরো খরচ করতে হতে পারে। সেখানে এক পাইন্ট বিয়ারের দাম প্রায় ৫ ইউরো।

স্টুটগার্টের পরবর্তী ম্যাচটি হবে বুন্ডেসলিগার শক্তিশালী দল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, যেখানে গ্যালারি ভর্তি থাকার সম্ভাবনাই বেশি।

২০২৪ সাল থেকে স্টুটগার্টে খেলছেন দেমিরোভিচ, আর জাতীয় দলে আছেন আরও আগে থেকেই। ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তিনি ছিলেন শুরুর একাদশে। বিশ্বকাপে জায়গা পাওয়ার অনুভূতি এখনও যেন ঠিকভাবে বিশ্বাস করতে পারছেন না তিনি।

তিনি বলেন, এটা অবিশ্বাস্য লাগছে, ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা দারুণ খেলেছি এবং বিশ্বকাপে ওঠাটা পুরোপুরি প্রাপ্য। দেশের জন্য যা অর্জন করেছি, সেটি এখনও ঠিকভাবে উপলব্ধি করতে পারছি না।

বিশ্বকাপেও ভালো করার সুযোগ রয়েছে বসনিয়ার। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কাতার এবং কানাডা—যা তুলনামূলকভাবে খুব কঠিন নয় বলেই মনে করা হচ্ছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে বিশ্বকাপের।
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ২২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস।
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে