ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমস বাছাই

চাইনিজ তাইপেকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের বাছাইপর্বের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এই ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। চি হুসান গোল করে চাইনিজ তাইপেকে লিড এনে দেন। তবে, প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে করা গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। ফলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরও এক গোলের দেখা পায় বাংলাদেশ।

আরও পড়ুন

যুব হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এই কোয়ার্টারে আরও তিনটি পেনাল্টি কর্নার পেলেও আর গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। তবে চূড়ান্ত নাটকীয়তা দেখা গেছে চতুর্থ ও শেষ কোয়ার্টারে। শুরুতেই তিনটি পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে ফেলে তাইপে।

তবে চাপ সামনে নিয়ে ৫৯ মিনিটে দ্বীন ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। কিন্তু ওই মিনিটেই চি হুসান গোল করে ব্যবধান কমান। ১৪ সেকেন্ড বাকি থাকতে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল আদায় করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় চাইনিজ তাইপে। কিন্তু বাকি সময় অতি সতর্কতায় লিড রক্ষা করে বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) প্রিলিমিনারি রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে ফের মাঠে নামবে বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপরা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই বাছাই প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও শিরোপার লক্ষ্য নিয়েই সফরে গেছে লাল সবুজের দল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
আরও পড়ুন
আবহাওয়া নিয়ে সুখবর
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
আরও ১১ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই বিমানের