পুকুরের পাশে খেলছিল ভাই-বোন, ডুবে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ মে ২০২৪ , ০৬:১৫ পিএম


গোমস্তাপুরে খালে ডুবে ভাইবোনের মৃত্যু
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুরে চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামে বাড়ির পাশে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামের দাউদ আলীর ছেলে ফাহিম আলী (৪) ও মফিজুল ইসলামের মেয়ে ফারহানা (৩)।

জানা যায়, বাড়ির পাশে খেলা করছিল ফাহিম ও ফারহানা। এ সময় সবার অজান্তেই পুকুরে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।

ওসি বলেন, বাড়ির পাশে খেলছিল ২ শিশু। এ সময় পাশে থাকা পুকুরে ডুবে মারা যায়। এ ঘটনায় থানায় ইউডি মামলা করে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission