দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অলআউট পাকিস্তান, হারলো ১০৬ রানে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৫ মে ২০১৭ , ১০:২৪ এএম


দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অলআউট পাকিস্তান, হারলো ১০৬ রানে

জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারলো পাকিস্তান। কিংস্টন ওভালে পাকিস্তানকে ১০৬ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতা আনলো ক্যারিবীয়রা।

পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৮৮ রান দরকার ছিল পাকিস্তানের। কিন্তু স্বাগতিক বোলার শ্যানন গ্যাব্রিয়েলের পেস আক্রমণে ৩৪.৪ ওভারে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে গেলো দলটি।

গ্যাব্রিয়েল একাই নিয়েছেন পাকিস্তানের পাঁচ উইকেট। ঘরের মাঠে ১১ ওভারে ৪ মেডেন শেষে মোটে ১১ রানে ৫ উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল। প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করা লেগ স্পিনার দেবেন্দ্র বিশু বলই হাতে পাননি।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে আজহার ১০, আহমেদ শেহজাদ ১৪, বাবর আজম শূন্য রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে এ সিরিজ শেষে বিদায়ের অপেক্ষায় থাকা ইউনিস খান আউট হয়েছেন মাত্র ৫ রান করে।

ইউনিসের পর মিসবাহ ও আসাদ শফিক দু’জনেই শূন্য রানে আউট হন। উইকেট রক্ষক সরফরাজ আহমেদ দলটির হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন। অভিষিক্ত শাদাব খান আউট হন এক  রান করে। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন মোহাম্মদ আমির।

ইয়াসির শাহ ও মোহাম্মদ আব্বাস দু’জনেরই আউট হয়েছেন শূন্য রান করে।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে গ্যাব্রিয়েলের পাঁচ উইকেটের সঙ্গে তিন উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া দু’টি উইকেট নেন অ্যালজারি জোসেফ।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঁচ উইকেট শিকারী গ্যাব্রিয়েল।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৩১২ ও ২৬৮

পাকিস্তান: ৩৯৩ ও ৮১

কে/জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission