আইপিএল খেলবেন না দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১২ মে ২০১৭ , ০৩:০৪ পিএম


আইপিএল খেলবেন না দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা!

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছছে। এ অবস্থায় প্রোটিয়া ক্রিকেটারদের ভবিষ্যতে আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার এ নিয়ে প্রতিবেদন ছেপেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এতে জানানো হয়, দু’বোর্ডের দ্বন্দ্বের সূত্রপাত হয় মূলত ‘তিন মোড়ল’ইস্যু নিয়ে। ভারত এ কাঠামো টিকিয়ে রাখার পক্ষে থাকলেও এর ঘোর বিরোধী ছিল দক্ষিণ আফ্রিকা। গেলো মাসে আইসিসি’র বোর্ড সভায় ‘তিন মোড়ল’ ও লভ্যাংশ ইস্যুতে বিসিসিআই’র বিপক্ষে ভোট দেয় সিএসএ। পরে চলতি বছরের ডিসম্বরে সফর নিয়ে বিসিসিআই’র সঙ্গে সিএসএ’র দ্বন্দ্ব আরো চরমে পৌঁছেছে।

দক্ষিণ আফ্রিকার দাবি, বারবার তাগাদা সত্ত্বেও এখনো এ সফরের বিষয়টি নিশ্চিত করেনি ভারত।

বিজ্ঞাপন

এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বিসিসিআইকে চিঠি পাঠিয়েছেন। এতে ডিসেম্বরে সফরের বিষয়টি দ্রুত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ‘হুমকি’ও দিয়েছেন।

চিঠিতে লরগাত জানিয়েছেন, এ সফরে না হলে সামনে এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, হাশিম আমলা, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, ডেভিড মিলারের মতো ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দেয়া হবে না।

বিজ্ঞাপন

তবে এ চিঠি নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছে না বিসিসিআই। বোর্ডের নির্বাহী রাহুল জোহরি জানিয়েছেন, এ মুহূর্তে চিঠির জবাব দেয়ার দরকার মনে করছি না। পরে বিষয়টি নিয়ে ভাবা হবে।

আরো একটি তথ্য দিয়ে বোমা ফাটিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তাদের একই প্রতিবেদনে বলা হয়, আইপিএলে ক্রিকেটারদের খেলতে না দেয়ার চিন্তাভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। কেন্দ্রীয় চুক্তি নিয়ে সিএ’র সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্ব নিরসনে ক্রিকেটারদের সঙ্গে নতুন করে চুক্তি করবে সিএ।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন বেতন কাঠামোতে দেশটির ক্রিকেটারদের আইপিএল খেলতে নিষেধ করা হতে পারে।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission