৪১ ওভারে পাকিস্তানকে করতে হবে ২৮৯

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৪ জুন ২০১৭ , ০৯:৫৬ পিএম


৪১ ওভারে পাকিস্তানকে করতে হবে ২৮৯

ভারতের মতো পাকিস্তানের ব্যাটিংয় ইনিংসেও আঘাত হেনেছে বৃষ্টি। বৃষ্টি আইনে এখন জয়ের জন্য তাদের ২৮৯ রান করতে হবে ৪১ ওভারে।

বিজ্ঞাপন

পাকিস্তানের ইনিংস শুরু হবার পর ৫ ওভার  খেলা হতেই বৃষ্টি শুরু হয়। ওপেনার আজহার আলি ১৭ বলে ১২ ও আহমেদ শেহজাদ ১২ বলে ৭ রান করার পর খেলা বন্ধ করে দেয়া হয়।  

ভারতের ভুবনেশ্বর কুমার ২ ওভার ৫ বলে ৯ ও উমেশ যাদব ২ ওভারে ১২ রান দেন। এরপর প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়।  

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বার্মিংহামের এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

ভারতের ব্যাটিং ইনিংসের দু’দফা বৃষ্টির হানার পর ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দাঁড়ায় ৪৮ ওভারে। মাত্র দুই উইকেট হারিয়ে ৪৮ ওভারে ৩১৯ রানের পুঁজি গড়ে ভারত।

বিজ্ঞাপন

ওপেনিং জুটিতে ১৩৬ রান তোলেন ভারতের দু’ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ৬৫ বলে ৬৮ রান করে শাদাব খানের বলে আজহার আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান।

রোহিত জুটি বাঁধেন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। তবে দলীয় ১৯২ রানে রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে কোহলি দলের অভিজ্ঞ ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের সঙ্গে লড়াই চালিয়ে যান।

বিজ্ঞাপন

যুবরাজ ঝড়ো ব্যাটিংয়ে ৩২ বলে ৫৩ রান করে হাসানের বলে আউট হন। এরপর ৬৮ বলে ৮১ রানে কোহলি ও ৬ বলে ২০ রানে হার্দিক পান্ডিয়া অপরাজিত থেকে খেলা শেষ করেন।

ভারতের ইনিংসের দশম ওভারে প্রথমবারের মতো হানা দেয় বৃষ্টি। বৃষ্টি থামলে কোনো ওভার কাটা ছাড়াই শুরু হয় খেলা। ৩৪তম ওভারে ফের হানা দেয় বৃষ্টি। এ বৃষ্টি থামলে ৫০ ওভারের ম্যাচটি দাঁড়ায় ৪৮ ওভারে।

পাকিস্তানের মোহাম্মদ আমির ৮ ওভার এক বলে ৩২, ইমাদ ওয়াসিম ৯ ওভার এক বলে ৪৩, হাসান আলি ১০ ওভারে এক উইকেটের বিনিময়ে ৭০, ওয়াহাব রিয়াজ ৮ ওভার ৪ বলে ৮৭, শাদাব খান ১০ ওভারে এক উইকেটের বিনিময়ে ৫২ ও শোয়েব মালিক ২ ওভারে ১০ রান দিয়েছেন।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission