ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২:৫৪ পিএম
পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত

ইংলিশ ফুটবলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একাধিক ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, রোববার (২৪ মে) অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের পরই পেপ গার্দিওলা দায়িত্ব ছাড়তে পারেন।

যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ক্লাবের ভেতরে তার সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। বিবিসি স্পোর্টসের বরাতে জানা যায়, ম্যানচেস্টার সিটির ভেতরে গার্দিওলার অধ্যায়ের সমাপ্তি ধরে নিয়েই পরিকল্পনা এগোচ্ছে।

তবে ক্লাব কর্তৃপক্ষ প্রকাশ্যে বলছে ভিন্ন কথা। তাদের দাবি, গার্দিওলার সঙ্গে চুক্তির এখনো এক বছর বাকি এবং আগামী মৌসুমেও তিনি দায়িত্বে থাকবেন এমনটাই তাদের প্রত্যাশা।

এরপরও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ক্লাবের কিছু কর্মকর্তা এবং খেলোয়াড়রা নাকি সম্ভাব্য বিদায়ের বিষয়টি মাথায় রেখে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। এমনকি তার বিদায়কে স্মরণীয় করে রাখার পরিকল্পনাও নাকি বিবেচনায় রয়েছে, যার মধ্যে স্টেডিয়ামের একটি অংশ তার নামে নামকরণের প্রস্তাবও রয়েছে।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে গার্দিওলা ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অধীনে দলটি এখন পর্যন্ত জিতেছে ২০টি ট্রফি এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ১টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি এফএ কাপ এবং ৫টি ইএফএল কাপ।

চলতি মৌসুমেও সিটি এখনো শিরোপা দৌড়ে আছে। ইতোমধ্যে এফএ কাপ জিতে নিয়েছে দলটি। ফলে চাইলে আরও একটি লিগ শিরোপা জিতে বিদায় নেওয়ার সুযোগও রয়েছে গার্দিওলার সামনে।

তবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বারবারই বলেছেন, তার চুক্তির মেয়াদ এখনো বাকি। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে তিনি সংক্ষেপে মন্তব্য করেন, পরের প্রশ্ন করুন যেখানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা এড়াতে চেয়েছেন তিনি।

তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন এনজো মারেস্কা। ইতালিয়ান এই কোচ আগে ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে কোচিংয়ে বেশ আলোচিত নাম।

আরও পড়ুন

সব মিলিয়ে গার্দিওলার সম্ভাব্য বিদায় নিয়ে ফুটবল দুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে। সত্যিই যদি তিনি সিটি ছাড়েন, তবে তা শুধু ক্লাব নয় পুরো ইংলিশ ফুটবলের জন্যই হবে এক যুগের অবসান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ