সাকিবের মোট সম্পত্তির পরিমাণ কত!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ , ০৮:৫৬ পিএম


সাকিবের মোট সম্পত্তির পরিমাণ কত!

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। কেবল মাঠের সফলতা নয়, মাঠের বাইরেও বেশ সফল বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি এমনকি ব্যবসার পেছনেও সময় ব্যয় করেন সাকিব।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের সর্বাধিক আয় করা ক্রিকেটারও তিনি। সাকিবের মোট সম্পত্তির পরিমাণ কত? এই ক্রিকেট তারকার ভক্তদের মনে এই প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায়। তাদের জন্য সাকিবের মোট সম্পত্তির মূল্য জানানো যাচ্ছে।

সাকিবের সম্পত্তির মোট মূল্যের এই তথ্য প্রকাশ করেছে ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্রেকার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা আট অধিনায়কের সম্পত্তির হিসাব তুলে ধরেছে ওয়েবসাইটটি। যেখানে দেখা গেছে সাকিবের মোট সম্পত্তি রয়েছে ২২২ কোটি টাকার।

বিজ্ঞাপন

সাকিবের চেয়েও বিশ্বকাপে ধনী অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ভারতের রোহিত শর্মা। এই ভারতীয় অধিনায়কের মোট সম্পত্তির মূল্য ২৪৩ কোটি টাকা। ধনী অধিনায়কদের মধ্যে এই দুই ক্রিকেটারের সম্পত্তি রয়েছে দুইশ কোটি টাকারও বেশি।

তৃতীয় স্থানে থাকা জস বাটলারের সম্পত্তির মূল্য ১০১ কোটি টাকা। এই তালিকায় থাকা বাকি পাঁচ ক্রিকেটারের সম্পত্তির মূল্য একশ কোটিরও নিচে। তাদের মধ্যে অ্যারন ফিঞ্চ ৮১, কেন উইলিয়ামসন ৬৫, টেম্বা বাভুমা ৫০, বাবর আজম ৪০ এবং মোহাম্মদ নবি ১২ কোটি টাকার মালিক।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিবের মোট আয়ের বেশির ভাগ আসে ক্রিকেট থেকে। বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির কারণে অর্থ পাওয়ার পাশাপাশি, ম্যাচ ফি কিংবা ম্যাচসেরার পুরস্কারের অর্থও যোগ হয় সাকিবের অ্যাকাউন্টে।

কেবল ক্রিকেট নয় এর বাইরে ব্লুচিজ আউটফিটারস, লেনোভো, অপ্পো, পেপসি, ক্যাস্ট্রোল, লাইফবয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবাবদও অনেক টাকা পান সাকিব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission