ফুটবল নিয়ে বাংলাদেশের প্রথম ইংরেজি গান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ , ০৩:১৮ পিএম


ফুটবল নিয়ে বাংলাদেশের প্রথম ইংরেজি গান

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে মাতামাতি শুরু হয়েছে দেশজুড়ে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবলের সর্বোচ্চ এই আসর শুরুর আগে উন্মাদনা বাড়াতে আন-অফিসিয়াল থিম সং করেছেন নন্দিত লেখক অনুরূপ আইচ ও গায়ক সানিয়াত সাত্তার। গানটির শিরোনাম ‘দ্য গেম অব লাইফ’।

বিজ্ঞাপন

এই প্রথম বাংলাদেশ থেকে ইংরেজি ভাষায় ফুটবল নিয়ে গান তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়ান মিউজিক কাউন্সিল থেকে বিশ্বের নামিদামি ২৮০টি ডিজিটাল প্লাটফর্মে গানটি অবমুক্ত করা হয়েছে। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন সানিয়াত সাত্তার।

এ প্রসঙ্গে সানিয়াত বলেন, বিশ্বকাপ উপলক্ষে ফুটবল নিয়ে ইংরেজি গানটি করার পরিকল্পনা করেছিলেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। তার লেখা এই গানটি আমি সুরের প্রয়োজনে কিছু শব্দ ও বাক্য সংযোজন-বিয়োজন করে পরিবেশন করেছি। ফুটবল নিয়ে আমাদের থিম সংটি আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে প্রকাশিত হওয়ায় আশা করছি, বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছে পৌঁছে যাবে বাংলাদেশের এই গান। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের।

বিজ্ঞাপন

অন্যদিকে অনুরূপ আইচ বলেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশ থেকে আমার লেখা আরও দুটি গান প্রকাশ পাবে। তার একটি গান বিশ্বনন্দিত ফুটবলার মেসিকে নিয়ে। অন্য গানটির নাম ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’। তবে আন্তর্জাতিকভাবে প্রকাশিত আমাদের ইংরেজি গান ‘গেম অব লাইফ’ নিয়ে আমি বেশ উৎফুল্ল। কারণ, বিশ্ব ফুটবলের আসরকে এমন একটা গান লিখে সারাবিশ্বের ইংরেজি গানের শ্রোতাদের উপহার দিতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission