ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পিএসএলে বেশি টাকা, তবু আইপিএলেই গেলেন স্পেনসার জনসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম

অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিয়েছেন। আর তাতে আলোচনায় এসেছে একটি বিষয় পিএসএলে বেশি পারিশ্রমিক থাকার পরও কেন তিনি আইপিএল বেছে নিলেন?

শুরুতে স্পেনসার জনসনকে দলে ভিড়িয়েছিল পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস। তার চুক্তির অঙ্ক ছিল প্রায় ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি, যা ডলারে প্রায় ২ লাখের কাছাকাছি। টি-টোয়েন্টি লিগের মানদণ্ডে এটি বেশ ভালো অঙ্কই বলা যায়।

তবে টুর্নামেন্ট শুরুর আগেই কোয়েটা ছেড়ে দেন এই অজি পেসার। পরে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়, পুরো মৌসুমে তাকে পাওয়া যাবে না বলেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, শুরু থেকেই তার অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা।

এর কিছুদিনের মধ্যেই নতুন গন্তব্য ঠিক হয়ে যায় জনসনের। তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নেয় চেন্নাই সুপার কিংস। তবে আইপিএলে তার চুক্তির অঙ্ক পিএসএলের তুলনায় কম প্রায় ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি, যা ডলারে প্রায় ১ লাখ ৬০ হাজারের মতো।

অর্থাৎ, সরাসরি তুলনায় দেখা যাচ্ছে, পিএসএলের চেয়ে কম টাকায় আইপিএলে খেলতে যাচ্ছেন স্পেনসার জনসন।

চেন্নাই দলে তাকে নেওয়া হয়েছে নাথান এলিসের বদলি হিসেবে। চোটের কারণে এলিস ছিটকে গেছেন। জানা গেছে, এলিসের চুক্তির মূল্য ছিল প্রায় ২ লাখ ১৫ হাজার ডলার। সেই জায়গায় তুলনামূলক কম পারিশ্রমিকে এখন জায়গা নিচ্ছেন জনসন।

তবে এখনো আইপিএল বা চেন্নাই সুপার কিংস কেউই স্পষ্ট করে জানায়নি, পুরো মৌসুমে স্পেনসার জনসনকে পাওয়া যাবে কি না। আর এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

কারণ, তার চুক্তির অঙ্ক শুধু পিএসএলের তুলনায় কম নয়, যাকে রিপ্লেস করছেন, তার চেয়েও কম। সাধারণত কোনো ক্রিকেটারকে পুরো মৌসুমের জন্য না পাওয়া গেলে অনেক সময় ফ্র্যাঞ্চাইজিগুলো তুলনামূলক কম অঙ্কে চুক্তি করে। ফলে জনসনের ক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবুও আইপিএলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত খুব একটা অস্বাভাবিক নয়। গত কয়েক বছরে দেখা গেছে, অনেক ক্রিকেটারই পারিশ্রমিক কিছুটা কম হলেও আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন। কারণ একটাই এই মঞ্চে ভালো করলে ক্যারিয়ারের দরজা আরও খুলে যায়।

আইপিএলে পারফর্ম করতে পারলে জাতীয় দলে ফেরার সুযোগ বাড়ে, বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে আসা যায়, এমনকি বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থানও শক্ত করা সম্ভব হয়।

আরও পড়ুন

স্পেনসার জনসনের ক্ষেত্রেও হয়তো সেই হিসাবটাই কাজ করেছে। কারণ এখনো তিনি অস্ট্রেলিয়া দলে নিয়মিত জায়গা পুরোপুরি পাকাপোক্ত করতে পারেননি। তাই তার জন্য আইপিএলের মতো বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ নিঃসন্দেহে অনেক বড়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?