ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কততে বিক্রি হলো রাজস্থান রয়্যালস, নতুন মালিকানায় কারা?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এবার যাচ্ছে নতুন মালিকানায়। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম দলটির ১০০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চুক্তির মোট মূল্য ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ২৮৫ থেকে ১৫ হাজার ৩০০ কোটি রুপি। এই অঙ্ক রাজস্থান রয়্যালসকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজিগুলোর একটিতে পরিণত করেছে।

কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে যুক্ত আছেন মার্কিন করপোরেট দুনিয়ার আরও কয়েকজন প্রভাবশালী বিনিয়োগকারী। তাদের মধ্যে রয়েছেন ওয়ালমার্ট পরিবারের উত্তরাধিকারী ও সাবেক চেয়ারম্যান রব ওয়ালটন এবং ফোর্ড পরিবারের কর্ণধার হ্যাম্প পরিবার, যাদের ফোর্ড পরিবারের ক্রীড়া বিনিয়োগে দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে।

গত আইপিএল মৌসুমের পর থেকেই রাজস্থান রয়্যালসের বর্তমান মালিকপক্ষ দলটি বিক্রির বিষয়ে আগ্রহী ছিল বলে একাধিক রিপোর্টে উঠে এসেছে। সম্ভাব্য কয়েকটি প্রস্তাব বিবেচনার পর শেষ পর্যন্ত কাল সোমানির কনসোর্টিয়ামের প্রস্তাবই গৃহীত হয়। এর আগে দলটির জন্য ₹১৬ হাজার কোটির কাছাকাছি একটি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরও প্রকাশ হয়েছিল।

রাজস্থানের বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে ৬৫ শতাংশ শেয়ার রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে, যার কর্ণধার মনোজ বাদালে। এছাড়া রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মার্ডকের হাতে যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ শেয়ার রয়েছে।

আরও পড়ুন

এই চুক্তি শুধু একটি ফ্র্যাঞ্চাইজি বিক্রিই নয়, বরং আইপিএলে বিদেশি বিনিয়োগের নতুন ধাপ হিসেবেও দেখা হচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহ, উচ্চ মূল্যায়ন এবং বৈশ্বিক ক্রীড়া ব্যবসার সঙ্গে আইপিএলের ক্রমবর্ধমান সংযোগ সব মিলিয়ে এটি ভারতীয় ক্রিকেটের বাণিজ্যিক শক্তির আরেকটি বড় প্রমাণ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
আরও পড়ুন
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম