ফাইনালে উঠে বোনাস পেলেন আল-হিলালের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:১৯ পিএম


ফাইনালে উঠে বোনাস পেলেন আল হিলালের ফুটবলাররা

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে সৌদি আরবের অন্যতম সেরা ক্লাব আল-হিলাল। গত মঙ্গলবার লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে এশিয়ান চ্যাম্পিয়ন দলটি।

আরও পড়ুন: ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদির আল-হিলাল

শনিবার (১১ ফেব্রুয়ারি) মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আল-হিলাল। যেখানে দ্বিতীয় সেমিতে মিশরের ক্লাব আল-আহলিকে ৪-১ গোলে পরাজিত করা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সৌদির দলটি। 

ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে ঐতিহাসিক সাফল্য অর্জনের পুরস্কারস্বরুপ সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আল-হিলালের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ রিয়াল করে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে রোনালদোর জার্সি

প্রিন্স আলাওয়ালিদ ক্লাব ফুটবলে আল-হিলালের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। তাই শুধু সেমিফাইনালে জেতায় নয়, ফাইনালে জিততে পারলে খেলোয়াড়দের একই উপহারের ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে সৌদি আরবের ক্রীড়া চ্যানেল ‘এসএসসি’ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের জন্য আল-হিলালের সব খেলোয়াড়কে পাঁচ লাখ রিয়াল করে উপহার দেবেন দেশটির ক্রীড়া মন্ত্রী।

আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঠে ২০৩০ বিশ্বকাপ!

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। এই জয়ে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করেছিল দেশটির সরকার। এবার আল-হিলালের এই অর্জনকেও উদযাপন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission