জমজমাট বিপিএলের পয়েন্ট টেবিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ , ০৪:০৯ পিএম


বিপিএল ২০২৪
ছবি- সংগৃহীত

দেখতে দেখতে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা। এতে ক্রমেই উত্তেজনা বাড়ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের। পয়েন্ট টেবিলের লড়াইও এখন বেশ জমজমাট। 

ঢাকায় প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল খুলনা টাইগার্স। তবে সিলেট পর্ব শেষে বিজয়দের হটিয়ে তালিকায় রাজত্ব করছে তারকাখচিত দল রংপুর রাইডার্স।

সিলেটে এসে চলতি আসরে প্রথমবার হারের স্বাদ নিয়েছে খুলনা। টানটান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছে খুলনা। ৫ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮। 

অন্যদিকে ৬ ম্যাচে রংপুরেরও পয়েন্ট একই। সিলেট পর্বের সর্বশেষ ম্যাচে স্বাগতিকদের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রংপুর। ফলে নেট রানরেটে এগিয়ে তালিকার শীর্ষে সাকিব-সোহানরা। এ ছাড়া সমান ৮ পয়েন্টে নেট রানরেটে পিছিয়ে তালিকার তিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

পয়েন্ট টেবিলের চারে হেভিওয়েট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ ম্যাচে ২ হারের বিপরীতে ৩ ম্যাচে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের ঝুলিতে আছে ৬ পয়েন্ট। সমান পয়েন্ট তামিম ইকবালের ফরচুন বরিশালেরও। কিন্তু নেট রানরেটে পিছিয়ে টেবিলের পাঁচে তারা।

টেবিলের একদম তলানিতে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। তাদের পয়েন্ট সমান ২। তবে রানরেটের মারপ্যাঁচে ৬ নম্বরে ঢাকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission