স্টাবসের দুর্দান্ত ফিনিশিংয়ে বড় পুঁজি দিল্লির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ১০:০২ পিএম


আইপিএল ২০২৪
ছবি: বিসিসিআই

চলমান আইপিএলে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। তবে শেষটা করতে চায় জয় দিয়ে। তাই ঘরের মাঠে শেষ ম্যাচে আগে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্টকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে দিল্লি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মারকুটে অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তবে শাই হোপকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অভিষেক পোরেল। ২১ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার।

তবে ফিফটি তুলতে পারেননি শাই হোপ। ২৭ বলে ৩৮ রান করে আউট হন এই ক্যারিবিয় ব্যাটার। ৩৩ বলে ৫৮ রান করে তাকে সঙ্গ দেন পোরেল।

বিজ্ঞাপন

এরপর ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক ঋষভ পান্থ। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ২৩ বলে ৩৩ রান করে পান্থ আউট হলে দলের হাল ধরেন স্টাবস। ২২ বলে ফিফটি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন অক্ষর প্যাটেল।

শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের ১০ বলে ১৪ রান এবং স্টাবসের ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে চার উইকেটে ২০৮ রানের বড় পুঁজি পায় দিল্লি।

বিজ্ঞাপন

লখনৌয়ের হয়ে নাভিন উল হক দুটি, আর্শাদ খান এবং রবি বিষ্ণু নেন একটি করে উইকেট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission