ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রথমবার ছাদখোলা বাসে সংবর্ধনা পেল সাফজয়ী বাংলাদেশের ছেলেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশের স্বপ্নজয়ী যুব ফুটবল দল। শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য ভক্ত-সমর্থক।

দেশে ফেরার পরই সাফজয়ী ফুটবলারদের জন্য আয়োজন করা হয় বিশেষ ছাদখোলা বাস সংবর্ধনা। বাসের ছাদে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন খেলোয়াড়রা। বিমানবন্দর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাদের বহনকারী বাসটি যায় হাতিরঝিল এম্ফিথিয়েটারে, যেখানে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশের নারী ফুটবল দল অতীতে একাধিকবার ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেও, পুরুষদের বয়সভিত্তিক কোনো ফুটবল দল এবারই প্রথম এমন সম্মাননা পেল। ফলে এই সংবর্ধনা দেশের ফুটবল ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকল।

সাফজয়ী এই দলকে রাতেই অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দলটির জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, যেহেতু তারা অনূর্ধ্ব-২০ দল, আমাদের বয়সভিত্তিক দল, তাই আমরা আশা করি খুব শিগগিরই তারা বাংলাদেশের মূল জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী এবং তার পরিবার অত্যন্ত ক্রীড়াবান্ধব। আমরা বিশ্বাস করি, এভাবে ফুটবল, ক্রিকেটসহ সকল স্পোর্টস এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন এবং দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে আমরা কাজ করে যাব।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার সাফের এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার বার্তা দিয়ে দেশে ফেরা এই দলকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
যে পথ দিয়ে যাবে ফুটবলারদের ছাদখোলা বাস
এবার ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন রেনান-সুলিভানরা
সাফজয়ী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন তারেক রহমান