ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেসি এখনো বিশ্বের সেরা: রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে, তা নিয়ে বিতর্ক যুগের পর যুগ ধরে চলে আসছে। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, লিওনেল মেসি এখনও বিশ্বের সেরা।

স্প্যানিশ গণমাধ্যম মারকার জানিয়েছে, আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, সে এখনো বিশ্বের সেরা।

রোনালদিনহোর মন্তব্যে বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ তিনি নিজেও ফুটবল ইতিহাসের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় রোনালদিনহো তরুণ মেসির সম্ভাবনার কথা প্রথমবার স্বীকার করেছিলেন এবং ভবিষ্যতে তার অবিস্মরণীয় সাফল্যের পূর্বাভাস দিয়েছিলেন।

সময়ের সঙ্গে সঙ্গে মেসি তার অবস্থান আরও শক্তিশালী করেছেন। ক্লাব ও জাতীয় দল দুই ক্ষেত্রেই তিনি এখনও সমানভাবে কার্যকর। বিশেষ করে ২০২২ সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো পর অনেকেই মনে করেছিলেন, মেসি তার ক্যারিয়ারের চূড়ায় পৌঁছে গেছেন। তবুও তিনি ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে যাচ্ছেন।

আরও পড়ুন

রোনালদিনহো মনে করেন, মেসি এখনও আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এবং তিনি ২০২৬ সালের বিশ্বকাপেও খেলতে পারবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো