ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন শান্তরা, সাকিবকে নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ০১:৫৫ পিএম


ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন শান্তরা, সাকিবকে নিয়ে যা জানা গেল
সংগৃহীত ছবি

শক্তিশালী পাকিস্তানকে করে হারিয়ে ইতিহাস গড়ার ফুরফুরে মেজাজ নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন টাইগাররা। 

জানা গেছে, টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের সঙ্গে এদিন ১৫ ক্রিকেটার ভারত গেছেন। এ ছাড়া ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের।

এদিন দলের সঙ্গে দেশ ছাড়ার আগে জেতার পরিকল্পনার কথাই জানালেন টাইগার অধিনায়ক। শান্ত বলেছেন, ‘পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখার।’

টাইগার অধিনায়ক বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ, তারা আমাদের থেকে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা। কারণ, বেশির ভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে টাইগারেদের ভারত সফর শেষ হবে।

টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission