নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির জন্য টাইগারদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬ , ১১:০৮ পিএম


নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির জন্য টাইগারদের দল ঘোষণা
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচে খেলা দলটির ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

শনিবার (২ মে) রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। 

এর আগে, সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, সেটিই বহাল রাখা হয়েছে। নতুন করে দলে সুযোগ পাওয়া দুই পেসার রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইনও থাকছেন এই ম্যাচে।

সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টাইগারদের জন্য।

আরও পড়ুন

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission