রিয়াল মাদ্রিদকে কান্নাকাটি করতে মানা করলেন লা লিগা সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৫৩ পিএম


তেবাস
ছবি: সংগৃহীত

লা লিগায় রেফারি নিয়ে সবসময় অভিযোগ করে আসছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে স্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর লিখিত অভিযোগ করে তারা। এরপর বেলিংহ্যামের ভাষা বুঝতে না পেরে তাকে লাল কার্ড দেখান রেফারি, যা নিয়েও বিরতি প্রকাশ করেছেন রিয়াল কোচ আনচেলত্তি।

বিজ্ঞাপন

এদিকে রেফারি নিয়ে রিয়ালের বারংবার অভিযোগে বিরক্ত লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, কান্নাকাটি করে মিথ্যা গল্প বানাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

চলতি মাসের প্রথম ১৫ দিনে লা লিগায় তিন ম্যাচ খেলে একটিও জিততে পারেনি তারা। আর ওই তিন ম্যাচেই রেফারিং নিয়ে অভিযোগ করে ইউরোপের সফলতম ক্লাবটি। এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর লিখিত অভিযোগ করে তারা। 

বিজ্ঞাপন

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠিয়ে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে লা লিগার সফলতম ক্লাবটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে রিয়ালের অভিযোগ নিয়ে তেবাস বলেন, রিয়াল মাদ্রিদের সমর্থক হিসেবে যে অভিজ্ঞতা হয়েছে, সেটার জন্য আমার লজ্জা লাগছে। কান্নাকাটি করে তারা এমন একটা গল্প তৈরি করছে, যা সত্য নয়। তারা এমন ভাব করছে যে বৈশ্বিক ষড়যন্ত্র হচ্ছে, সবাই মাদ্রিদের বিরুদ্ধে। তারা পুরো মাদ্রিদ শিবিরকে একটি ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে, যার বাস্তব কোনো ভিত্তি নেই।

বিজ্ঞাপন

তেবাসের মতে, ম্যাচ হারলেই রেফারি নিয়ে অভিযোগ তোলে স্প্যানিশ জায়ান্টরা। ‘যদি তারা জেতে, তাহলে (ভাবটা এমন) অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছে তারা। আর যদি হেরে যায়, তখন সেটা রেফারির ষড়যন্ত্রের কারণে। এটা বাকি ক্লাবগুলোর জন্য অপমানজনক।’

উল্লেখ্য, লা লিগায় ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission