প্রথমবারের মতো হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০১:৪০ পিএম


বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল
ছবি: সংগৃহীত

ফুটবল, ক্রিকেট বিশ্বকাপের মতো এবার প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে বাংলাদেশ দল আমন্ত্রণপত্র পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন আমন্ত্রণের খবর জানিয়েছেন।   

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে ৯ অক্টোবর পর্যন্ত চলবে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্বকাপের ভেন্যু হিসেবে থাকছে লাহোর এবং ফয়সালাবাদ। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিবে।  

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মহসিন বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’ 

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পনসর বা আর্থিক সহযোগী নেই। তাই আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’ 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission