‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে চার বছর আগের গল্প শোনালেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ মে ২০২৬ , ০৭:১৩ পিএম


‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে চার বছর আগের গল্প শোনালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিযোগিতার চিন্তার এসেছিল বিএনপি ক্ষমতায় আসার অনেক আগেই। তাই আজ ক্ষুদে ক্রীড়াবিদদের সামনে সেই গল্পই করেছেন তারেক রহমান।

শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়া সময় তিনি বলেন, এটা প্রায় চার, সাড়ে চার বছর আগের কথা। আজকে থেকে সাড়ে চার বছর হবে। সাড়ে চার বছর আগের কথা, আজকের এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল, এই আমিনুল গিয়েছিল লন্ডনে আমার সাথে দেখা করতে। তখন আমি লন্ডনে থাকতাম। তো আমিনুল এসেছে, আমার সাথে কথা বলছে। তো ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি। 

আরও পড়ুন

‘আমি গিয়েছি, আমার সাথে তোমাদের আন্টি গিয়েছেন। তো আমরা গল্প করছি, কথা বলছি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। তারপরে আমরা কথা শুরু করলাম, যেহেতু আমিনুল স্পোর্টসের মানুষ, আমি ওর সাথে স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম। যে স্পোর্টস নিয়ে আমরা কী কী করব, বিভিন্ন বিষয় আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে, আমরা নতুন কুঁড়ি স্পোর্টস চালু করব বাংলাদেশে।’

খুদে ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের... আজকের এই নতুন কুড়ি স্পোর্টস অনুষ্ঠানের... চিফ গেস্ট কারা? কারা বলেছি আমি? এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো তোমরা হচ্ছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট।

তিনি বলেন, তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালীভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে—যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। প্রত্যেককে তোমাদের গড়ে উঠতে হবে, তাহলেই এই বাংলাদেশ গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে। আর খেলতে হবে। একই সাথে যে গান শিখতে চায় সে গান শিখবে, সেই ব্যবস্থা আমরা করব। যে মিউজিশিয়ান হতে চায় সে মিউজিশিয়ান হবে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। যে খেলতে চায় সে খেলোয়াড় হবে, সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করবো। ঠিক আছে? এই তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট। কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম, তোমাদের সকলকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে। অ্যাম্বাসেডর হতে হবে, হবে তো ইয়েস! তাহলে আজকে আমার কথা শেষ!

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission