বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছে সমিত 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০৯:১০ পিএম


বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছে সামিত 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সমিতের।

বিজ্ঞাপন

হামজা চৌধুরির পর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন সমিত সোম। এরপর এরপর থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই ফুটবলারকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান ছিল। এরই ধারাবাহিকতায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে। মঙ্গলবার (৬ মে) এই অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

গত ২ মে কানাডার টরেন্টোতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন সমিত। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তার ই-পাসপোর্ট প্রস্তুত হয়। এর আগে, ১ মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও সংগ্রহ করেন। সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয় এবং সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।

বিজ্ঞাপন

সমিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সমিত এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমিত সোমকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission