কোহলির অবসর নিয়ে যা বললেন লিটন দাস 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৭:০৪ পিএম


বিরাট কোহলি-লিটন দাস
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বেশ কয়েক দিন আগেই বিসিসিআইকে জানিয়েছিলেন বিরাট কোহলি। তবে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার ভাবতে বলা হয়েছিল তাকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই কিংবদন্তি ব্যাটার। এবার কোহলিকে নিয়ে কথা বললেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। 

সোমবার(১২ মে) সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। সেখানে কোহলির অবসর প্রসঙ্গে লিটনকে প্রশ্ন করা হয়। সেই সময় লিটন বলেন, ‘মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। সে যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে.... শুধু ভারতের হিসেবেই নয়, ওভার অল সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনই পরিবর্তন করে দিয়েছেন।’    

লিটন আরও বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে। যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন খেলেছি।’ 

মাঠে কোহলির সমালোচনা বেশ পুরোনো। তবে তার অসাধারণ ব্যক্তিত্বের কথা উল্লেখ করে লিটন বলেন, ‘স্মৃতি বলতে... সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।’

আরও পড়ুন

উল্লেখ্য, ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয় কোহলিকে। ১২৩টি টেস্ট খেলে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি।সেই সাথে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি অর্ধশতক রয়েছে কোহলির নামের পাশে।   

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission