এটা ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বড় ব্যাপার: আইয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০১:২০ পিএম


এটা ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বড় ব্যাপার: আইয়ার
শ্রেয়াস আইয়ার। ছবি: এএফপি

ফুটবলে জনপ্রিয় লিগগুলোর মধ্যে একটি হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। যেখানে প্রায় প্রতি ম্যাচের অঘটন ঘটে থাকে। ম্যাচের শেষ মুহূর্তেও বদলে যায় সকল পরিসংখ্যান। তবে অঘটনের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও আইপিএল বড় বলে মন্তব্য করেছেন শ্রেয়াস আইয়ার।

সোমবার (২৪ মে) গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে দিল্লিকে ২০৬ রানের বড় লক্ষ্য দিয়েছিল পাঞ্জাব কিংস। জবাব দিতে নেমে ৩ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দিল্লি। এই হার সহজভাবে নিতে পারেননি আইয়ার।

ম্যাচ শেষে পাঞ্জাব অধিনায়ক বলেন, এটা ছিল দারুণ এক স্কোর। পিচে কিছুটা অদ্ভুত ও ভিন্নধরনের বাউন্স ছিল। এটা গড় স্কোরের চেয়ে বেশি। আমার মনে হয় আমরা আমাদের লেংথে যথেষ্ট শৃঙ্খলাবান্ধব ছিলাম না। বাউন্সার বেশি ব্যবহার করিনি। হিটার লেংথে বল করতে পারিনি। এটা (ইংলিশ) প্রিমিয়ার লিগের চেয়েও বড় ব্যাপার। আপনাকে ইতিবাচক ও শান্ত থাকতে হবে।

লিগ পর্বে পাঞ্জাবের আরও এক ম্যাচ বাকি আছে, প্রতিপক্ষ প্লে-অফ নিশ্চিত করা আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিতলে আইয়ের দল শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে পারবে। 

লিগে নিজেদের শেষ ম্যাচ নিয়ে আইয়ার বলেন, পরদিন নতুন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। বর্তমানেই ফোকাস থাকতে হবে। আবার শুরু থেকে ভাবতে হবে। আমরা শক্তিশালী পরিকল্পনা নিয়ে ফিরতে চাই। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission