ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন আলোচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
কাভান সুলিভান। ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভান। এবার তার বুটে যুক্তরাষ্ট্র ও জার্মানির পাশাপাশি বাংলাদেশের পতাকা স্থান পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তার বাংলাদেশি শিকড়।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, নিজের পারিবারিক ঐতিহ্য ও শিকড়ের প্রতি সম্মান জানাতেই কাভান তার বুটে যুক্তরাষ্ট্র, জার্মানি ও বাংলাদেশের পতাকা ব্যবহার করেছেন। এই তিনটি দেশই তার পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।

২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্ম নেওয়া কাভান সুলিভান একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তার মা হেইকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত এবং তার নানী সুলতানা আলম বাংলাদেশের নাগরিক। অন্যদিকে বাবা ব্রেন্ডন সুলিভান একজন সাবেক ফুটবলার। শুধু তাই নয়, পরিবারের আরও তিন সদস্যও ফুটবল খেলেছেন, ফলে ছোটবেলা থেকেই ফুটবলমুখী পরিবেশে বেড়ে উঠেছেন কাভান।

সম্প্রতি ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম Goal.com ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া বিশ্বের সেরা ৫০ তরুণ প্রতিভার তালিকা প্রকাশ করে। সেখানে লামিনে ইয়ামাল, এস্তেভাও উইলিয়ান, পাও কুবার্সি, জাইরি এমেরি ও এনড্রিকের মতো তারকাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন কাভান সুলিভান। তালিকায় তার অবস্থান ৩০তম।

এরই মধ্যে মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছেন কাভান। গত বছর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এমএলএসে অভিষেক হয় তার। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে শীর্ষ পর্যায়ে খেলেছেন তিনি এবং লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষেও ম্যাচ স্কোয়াডে ছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে অনেক মার্কিন সমর্থক তাকে ইতোমধ্যেই ‘ক্যাপ্টেন আমেরিকা’ নামে ডাকতে শুরু করেছেন।

ইউরোপের বড় বড় ক্লাবের নজরেও রয়েছেন এই বিস্ময়বালক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে অনানুষ্ঠানিক সমঝোতা রয়েছে। বয়স ১৮ পূর্ণ হলে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে।

কাভানের বড় ভাই কুইন সুলিভানও বর্তমানে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিয়মিত খেলছেন। চলতি মৌসুমে ১৪ ম্যাচে একটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনোর নজর কেড়েছেন। গোল্ড কাপের প্রাথমিক দলে জায়গা পাওয়ার পাশাপাশি জাতীয় দলের পরিকল্পনায়ও রয়েছেন তিনি।

সুলিভান পরিবারের চার ভাই কুইন, ডেক্লান, রোনান ও কাভান সবাই পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত। এর মধ্যে ডেক্লান ও রোনান ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে আলোচনায় এসেছেন। রোনান পুরো টুর্নামেন্টে নিয়মিত একাদশে খেলেছেন, আর ডেক্লান বদলি হিসেবে মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ সম্পদ হিসেবে তাদের দুজনকেই দেখা হচ্ছে।

আরও পড়ুন

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকার উপস্থিতি শুধু তার পারিবারিক পরিচয়েরই প্রতীক নয়, বরং বিশ্ব ফুটবলের মঞ্চে বাংলাদেশের সঙ্গে এক আবেগঘন সংযোগেরও বার্তা বহন করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আরও পড়ুন
কাভান সুলেভানের বিশেষ বুটে বাংলাদেশের পতাকা
স্বাধীনতা দিবসে গুগল ডুডলে উড়ছে বাংলাদেশের পতাকা