এবার আর্জেন্টাইন তরুণকে দলে ভিড়ালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৯:০৯ এএম


এবার আর্জেন্টাইন তরুণকে দলে ভিড়ালো রিয়াল মাদ্রিদ
আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকে স্কোয়াড পুনর্গঠনের জাভি আলোনসো। এই স্প্যানিশ কিংবদন্তির চাওয়া মতোই লিভারপুল থেকে ইংলিশ ফুলব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ও বোর্নমাউথ থেকে স্প্যানিশ সেন্টারব্যাক ডিন হাউসেনকে দলে নিয়েছে রিয়াল। এবার সেই তালিকায় যুক্ত হলো ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর নাম।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে মাস্তানতুয়োনোকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। 

তবে এখনই তিনি যোগ দিচ্ছেন না রিয়ালে। তার বয়স ১৮ পূর্ণ হওয়ার পর আগামী ১৪ আগস্ট তিনি পাড়ি জমাবেন সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে। তাই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেটের হয়ে খেলবেন মাস্তানতুয়োনো।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ছয় মৌসুমের জন্য রিভার প্লেট থেকে মাস্তানতুয়োনোকে দলে টেনেছে রিয়াল। ২০৩১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুয়ের দলটির সাথে থাকবেন তিনি। চুক্তির আর্থিক অঙ্ক সাড়ে ৪ কোটি ইউরো এবং এই অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।

রিভার প্লেটের এই তরুণ মেধা দিয়েই নজর কেড়েছিলেন ক্লাবগুলোর। গত মৌসুমে আর্জেন্টাইন ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। রাইট উইংয়ে খেলিয়ে রিভার প্লেট কোচ মার্সেলো গালার্দো তার সেরাটা নিংড়ে বের করে এনেছিলেন।

বিজ্ঞাপন

এরই মধ‍্যে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে মাস্তানতুয়োনোর। চলতি মাসেই চিলির বিপক্ষে ১-০ ব‍্যবধানে জয়ে মাঠে নেমেছিলেন থিয়াগো আলমাদার বদলি হিসেবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission