ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে ফ্রান্স শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসেরও কম সময় বাকি। ঠিক এই সময়েই বড় দুঃসংবাদ পেল ফ্রান্স জাতীয় দল গুরুতর ইনজুরিতে পড়েছেন তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে।

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে লিভারপুলের হয়ে পিএসজির বিপক্ষে ম্যাচে খেলার সময় তিনি মারাত্মকভাবে আহত হন। ম্যাচের এক পর্যায়ে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। তখনই দেখা যায়, প্রচণ্ড ব্যথায় তিনি নিজের গোড়ালির দিকে ইশারা করছিলেন।

ম্যাচ শেষে লিভারপুলের কোচ আর্ন স্লট বলেন, হুগোর অবস্থা ভালো নয় এবং ইনজুরির ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, তবে পরিস্থিতি উদ্বেগজনক।

২৩ বছর বয়সী একিতিকে চলতি মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। লিভারপুলে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭টি গোল করেছেন, যা তাকে ফ্রান্স আক্রমণভাগের গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

আরও পড়ুন

আগামী বিশ্বকাপে ফ্রান্স ফুটবল দলের আক্রমণভাগে তাকে বড় অস্ত্র হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু এই ইনজুরির কারণে কোচ দিদিয়ের দেশমের পরিকল্পনায় বড় ধাক্কা লাগতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা