ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের টেবিল টেনিসে নতুন জাপানি কোচ ইউতাকা নাকানো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেবিল টেনিসে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আন্তর্জাতিক সাফল্য বাড়ানোর লক্ষ্যে নতুন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। দুই বছরের চুক্তিতে জাপানের অভিজ্ঞ কোচ ইউতাকা নাকানোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ ঢাকায় এসে পৌঁছান তিনি।

ফেডারেশন সূত্রে জানা গেছে, এর আগে থাই কোচের পর এবার জাপানি কোচকে দায়িত্ব দেওয়া হলো। এডহক কমিটির অধীনে পরিচালিত ফেডারেশনের এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা আলোচনা থাকলেও কর্মকর্তাদের দাবি, এটি খেলাটির টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

নাকানো একজন সাবেক জাপানি টেবিল টেনিস খেলোয়াড়। পরে তিনি কোচিং পেশায় যুক্ত হন এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। এর আগে ২০২২ সালে তিনি বাংলাদেশে ল্যাবএইডের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাবে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস অ্যাকাডেমিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধান কোচ হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় সিনিয়র ও যুব দলের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, প্রতিভা অন্বেষণ, আন্তর্জাতিক ও দেশীয় প্রতিযোগিতায় কৌশলগত দিকনির্দেশনা প্রদান, পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স পর্যবেক্ষণ করে নিয়মিত প্রতিবেদন ফেডারেশনকে দেওয়া।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, ইউতাকা নাকানোর অভিজ্ঞতা দেশের টেবিল টেনিসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বাড়াবে বলে তারা আশাবাদী।

তিনি আরও জানান, আসন্ন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান জুনিয়র ও সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে আলাদা করে দল নির্বাচন ও বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হবে।

আরও পড়ুন

এছাড়া কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে নারী দলের কোচ হিসেবে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সালেহা সেতুকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ফেডারেশন জানিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার