ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ১১:২২ পিএম


ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। এ ছাড়া তাকে তিন লাখ ৮৬ হাজার ইউরো বা প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন নিজের বেতনের ওপর প্রায় ১০ লাখ ইউরো (৮ লাখ ৩০ হাজার পাউন্ড) কর পরিশোধ করেননি। 

আদালতের রায় অনুযায়ী, তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা) জরিমানা দিতে হবে।

বিজ্ঞাপন

আনচেলত্তি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, তিনি ইচ্ছে করে কোনো প্রতারণা করতে চাননি এবং আর্থিক বিষয়গুলো তার পরামর্শদাতাদের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি জানান, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে তাকে যে বেতন প্রস্তাব করা হয়েছিল তা ছিল ‘নেট’ হিসেবে, তাই বাকি কাঠামো নিয়ে ভাবেননি।

এক বছরের কারাদণ্ডের আদেশ আসলেও আনচেলত্তিকে জেলে যেতে হবে না। সংবাদ মাধ্যম রয়র্টার্স দাবি করেছে, স্প্যানিশ আইনে কর ফাঁকির জন্য কারাদণ্ডের বিধান থাকলেও আসলে তেমন কাউকে তা ভোগ করতে হয় না।

বিজ্ঞাপন

এর আগে, শুনানিতে আনচেলত্তি আইনজীবীর মাধ্যমে নিজেকে র্নিদোষী দাবি করেন। তবে বাদি পক্ষ কর ফাঁকির জন্য আনচেলত্তির অর্থদণ্ডের পাশাপাশি চার বছর নয় মাসের কারাদণ্ড দাবি করে।

৬৬ বছর বয়সী আনচেলত্তি গত মৌসুমের শেষে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়েন। এরপরই ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি।

বিজ্ঞাপন

আনচেলত্তি ২০২১ সালের ডিসেম্বরেই সম্পূর্ণ বকেয়া কর পরিশোধ করেছিলেন।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission