টপ এন্ড টি-টোয়েন্টিতে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১০:০১ পিএম


টপ এন্ড টি-টোয়েন্টিতে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
টপ এন্ড টি-টোয়েন্টি। ছবি: সংগৃহীত

আগামী ২১ আগস্ট শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। এবারের আসরে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও নেপাল জাতীয় দল ও নিউজিল্যান্ড ‘এ’ দলের পাশাপাশি অংশ নিচ্ছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।

আগামী ২২ আগস্ট টুর্নামেন্টে লড়াই শুরু করবে বাংলাদেশ দল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা। পরদিন, ২৩ আগস্ট রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হ্যারিকেন্সের মুখোমুখি হবে তারা। 

আরও পড়ুন

এরপর ২৪ আগস্ট, সোমবার ভেন্যু বদলে ডিএক্সসি মাঠে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ 'এ' দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। ২৫ আগস্ট, মঙ্গলবার একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে বাংলাদেশ ‘এ’।

গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন পরীক্ষাটি অপেক্ষা করছে ২৭ আগস্ট, বৃহস্পতিবার। সেদিন ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ আগস্ট, শুক্রবার। একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে তারা। ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। টুর্নামেন্টের শেষ দিন ৩০ আগস্ট, রোববার। একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। 

প্রথম সেমিফাইনাল গার্ডেনস মাঠে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় সেমিফাইনাল ডিএক্সসি মাঠে সকাল ৭টায়। আর শিরোপা নির্ধারণী ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে, ডিএক্সসি মাঠে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission