আর্জেন্টিনাকে লেখা ফিফার চিঠি ফাঁস, আবারও তোপের মুখে ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৯:৩৯ পিএম


আর্জেন্টিনাকে লেখা ফিফার চিঠি ফাঁস, আবারও তোপের মুখে ইনফান্তিনো
মেসির গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন ফিফা সভাপতি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর আবারও সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো তার একটি ব্যক্তিগত চিঠি ফাঁস হওয়ার পর নতুন করে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল স্কালোনির দল ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফা তদন্তও শুরু করে।

এমন একটি হতাশাজনক পারফরম্যান্সের পরও ইনফান্তিনো তাপিয়াকে পাঠানো চিঠিতে আর্জেন্টিনার ভূয়সী প্রশংসা করেন। পরে আর্জেন্টিনায় চিঠিটি ফাঁস হয় এবং ডেইলি মেইল এর সত্যতা নিশ্চিত করে।

আরও পড়ুন

চিঠিতে ইনফান্তিনো বলেছেন, প্রিয় সভাপতি, ১৯ জুলাই স্পেনের বিপক্ষে বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা ২০২৬ বিশ্বকাপ এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মৃতি হয়ে থাকবে। 

‘দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে। আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে।’ 

তিনি বলেন, অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন। এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। 

আরও পড়ুন

তিনি আরও লেখেন, প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’

ইনফান্তিনোর এই বার্তা প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, কারণ পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক ছিল। এছাড়া পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে। যদিও ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা এসব অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছিলেন।

ফলে, এমন প্রেক্ষাপটে ইনফান্তিনোর প্রশংসাসূচক চিঠি প্রকাশ্যে আসায় সমালোচকরা মনে করছেন, এটি ফিফার নিরপেক্ষতা নিয়ে চলমান প্রশ্নকে আরও উসকে দিয়েছে। তবে এখন পর্যন্ত ফিফা বা ইনফান্তিনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission