বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টির টিকিট সোল্ড আউট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৫:০১ পিএম


বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টাইগাররা। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগেই রোমাঞ্চ ছড়িয়েছে চারদিকে প্রথম টি-টোয়েন্টির সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।  

বিজ্ঞাপন

এক বিবৃতিতে এসএলসি জানায়, ম্যাচের জন্য কোনো টিকিট আর উপলব্ধ নেই। দর্শকদের অনুরোধ করা হয়েছে টিকিট সংগ্রহের উদ্দেশ্যে কাউন্টারে না যাওয়ার জন্য। টিকিটধারীরা স্থানীয় সময় বিকেল ৫টা থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশ দলের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে আশানুরূপ না হলেও, লঙ্কানদের বিপক্ষে একটি ভালো জয় হতে পারে ছন্দে ফেরার মোক্ষম উপায়। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, টি-টোয়েন্টি আলাদা ফরম্যাট। আমরা জানি কিভাবে খেলতে হয়। আমাদের সেরাটা দিয়ে খেলব, বাকিটা দেখা যাক।

বিজ্ঞাপন

দীর্ঘ ১৩ মাস পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। হঠাৎ করে তাকে দলে নেওয়া নিয়ে লিটন বলেন, “আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করছিল। যদিও আমরা সাকিবকে তৈরি করার চেষ্টা করছি।”

এদিকে, শ্রীলঙ্কা শিবিরেও বড় ধাক্কা লেগেছে। অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। তবে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নন। বাংলাদেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের জন্য কঠিন সিরিজ হবে, বলেন আসালাঙ্কা।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, নিজেদের ফেভারিট ভাবি না। দুই দলই তরুণ এবং শক্তিশালী। আশা করছি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবে।

ক্যান্ডির উইকেট প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, পিচ দেখে মনে হচ্ছে ১৮০ এর বেশি রান হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টি পরিসংখ্যানেও এগিয়ে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ১৭ বারের মোকাবিলায় ১১টিতে জিতেছে লঙ্কানরা, বাংলাদেশ জিতেছে ৬টিতে। তবে একটি ইতিবাচক দিক হলোবাংলাদেশ যে সাতবার ২০০ রানের বেশি সংগ্রহ করেছে টি-টোয়েন্টিতে, তার মধ্যে দুটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

আজকের ম্যাচ তাই শুধু একটি খেলা নয়, বরং টাইগারদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চও বটে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission