কাবাডি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করলেন আইজিপি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০২:০০ পিএম


কাবাডি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করলেন আইজিপি
কাবাডি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করলেন আইজিপি। ছবি: কাবাডি ফেডারেশন

আগামী ২২ এপ্রিল থেকে চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস। এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে আজ দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দলের।

তবে দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো আলী হোসেন ফকিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দলের খেলোয়াড়রা।

আরও পড়ুন

সাক্ষাৎকালে আইজিপি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে উৎসাহ প্রদান করেন এবং বিদেশের মাটিতে দেশের সম্মান বজায় রেখে সেরাটা খেলার আহ্বান জানান।

এ সময় খেলোয়াড়দের পাশাপাশি কাবাডি ফেডারেশনের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টিম অফিসিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ফেডারেশনের সদস্য ও পুরুষ দলের কোচ বাদশা মিয়া, নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান চুন্নু।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission