ভারতের কড়া সমালোচনা করলেন দানিশ কানেরিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১০:৪৮ এএম


দানিশ কানেরিয়া
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক নিয়ে আবারও বিতর্কের মুখে ভারত। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। একমাত্র আইসিসির ইভেন্টেই মুখোমুখি হতে দেখা যায় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলকে। তবে ভারতের এমন ‘দ্বিমুখী আচরণ’ নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে কানেরিয়া প্রশ্ন তুলেছেন, কেন ভারত দেশপ্রেমের কথা বলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে সরে গেল, অথচ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হলো?

তিনি লিখেছেন, "ভারতের খেলোয়াড়রা ডব্লিউসিএল বয়কট করে এটিকে জাতীয় দায়িত্ব বলেছিলেন। কিন্তু এখন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলায় কোনো আপত্তি নেই? যদি পাকিস্তানের বিপক্ষে খেলা ঠিক হয়, তাহলে ডব্লিউসিএল-এ খেলাও ঠিক হতো। নিজের সুবিধামতো দেশপ্রেম ব্যবহার বন্ধ করুন। খেলাধুলাকে খেলাধুলাই থাকতে দিন, প্রচার নয়।”

এর আগে ভারতের সাবেক তারকা ক্রিকেটাররাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস বয়কট করেন, যেখানে পাকিস্তানের কিংবদন্তিরাও অংশ নিয়েছেন। বিষয়টিকে 'দেশপ্রেমের পরিচয়' হিসেবে তুলে ধরা হয় ভারতীয় দিক থেকে। কিন্তু সেই একই দল আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষেই মাঠে নামবে এশিয়া কাপে।

গত ২৬ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মহসিন নকভি নিশ্চিত করেন, ২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরে ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা অনলাইনে অংশ নেন। তার সঙ্গেই আলোচনার ভিত্তিতে এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ চূড়ান্ত হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে। গতবার ওয়ানডে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission