ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সাকিবের ফেরার বিষয়ে যা বললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত তার দলে ফেরা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানা যায়নি।

প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ভারতের কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নামেন তিনি। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

এদিকে সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবাল এক সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, গত দেড়-দুই বছর ধরে আমরা একজন খেলোয়াড়কে নিয়েই বেশি কথা বলছি। আমি অনুরোধ করবো, যেহেতু একই ধরনের পরিস্থিতিতে আমাদের আরও দুইজন সাবেক অধিনায়ক আছেন মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয় তাই শুধু একজনকে নিয়ে আলোচনা না করে সবার প্রসঙ্গ আসা উচিত।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ড হিসেবে আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সাহায্য করতে প্রস্তুত। সুযোগ-সুবিধা বা প্রয়োজনীয় সহায়তা যা দরকার, আমরা সবসময় দিতে চাই। সরকারও এ বিষয়ে নমনীয় থাকার কথা জানিয়েছে। আমাদের পক্ষ থেকে ক্রিকেটের স্বার্থে সবসময় সহযোগিতা থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম
সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
এ বছর নাও হতে পারে বিপিএল