সৌম্য যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়: আকরাম খান 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১২:৪১ পিএম


আকরাম খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টানা টি-টোয়েন্টি সিরিজ জয়েও বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ধারাবাহিক পারফরম্যান্সের অভাব নিয়ে কথা বলছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তার মতে, টি-টোয়েন্টিতে টেকনিক নয়, ব্যাটারদের অ্যাপ্রোচ বা মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ।

গণমাধ্যমকে আকরাম বলেন, নাঈম শেখ একজন ভালো খেলোয়াড়। কিন্তু টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। এ সময়টায় অ্যাপ্রোচটাই আসল। যেমন পাকিস্তান শেষ ম্যাচে ১৭৮ করেছিল, সেখানে আমাদের প্রথম ছয় ওভারে অন্তত ৬০ রান করা উচিত ছিল।

তিনি আরও বলেন, প্রথম ছয় ওভারে যদি ব্যাটাররা ইতিবাচক না হয়, তাহলে বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নাইম শেখ ভালো খেলোয়াড়, ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছে। কিন্তু ওর অ্যাপ্রোচটা বদলানো দরকার।

সৌম্য সরকার প্রসঙ্গে আকরাম বলেন, সৌম্যও খুব ভালো খেলোয়াড়। অনেকটা লিটনের মতো। যেদিন সে ভালো খেলে, সেদিন অনেক ভালো খেলে। হ্যাঁ, সে মাঝে মাঝে শুরুতেই আউট হয়ে যায়। কিন্তু যেদিন তার ব্যাটে রান আসে, সেদিন পুরো দলের চেহারাই বদলে যায়।

আরও পড়ুন

আকরামের বিশ্লেষণে পরিষ্কার, ব্যাটারদের কাছ থেকে কেবল টেকনিক নয়, প্রয়োজন সাহসী ও আক্রমণাত্মক ব্যাটিং অ্যাপ্রোচ—বিশেষ করে ইনিংসের প্রথম ভাগে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission