এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান-হংকং মুখোমুখি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৭ পিএম


এশিয়া কাপ
ছবি: সংগৃহীত

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে। ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দলগুলো মাঠে নামছে।‘বি’ গ্রুপের এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় শুরু হবে। গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 

২০১৪ সাল থেকে এশিয়া কাপ খেলছে আফগানিস্তান। যদিও এখনও ফাইনালে পৌঁছাতে পারেনি, তবে ২০১৮ ও ২০২২ আসরে সুপার ফোরে খেলার অভিজ্ঞতা আছে।

অধিনায়ক রশিদ খান বলেন, এবারের লক্ষ্য ফাইনাল খেলা এবং চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয়। আমাদের দল ফাইনাল খেলার যোগ্যতা রাখে। সবাই মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দিতে মুখিয়ে।

অন্যদিকে, হংকং এশিয়া কাপ খেলেছে ২০০৪, ২০০৮, ২০১৮ ও ২০২২ সালে। এখনও পর্যন্ত ৮ ম্যাচে কোনো জয় নেই। তবে এবার দলের লক্ষ্য প্রথম জয়ের স্বাদ পাওয়া।

অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন, আমাদের প্রধান লক্ষ্য হারের বৃত্ত ভাঙা এবং এশিয়া কাপের প্রথম জয়। এবার অতীত ইতিহাস পাল্টানোর জন্য আমরা মরিয়া।

আফগানিস্তান ও হংকং এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আফগানিস্তান ৩ ম্যাচে, হংকং ২ ম্যাচে জয় পায়।

আফগানিস্তান: রশিদ খান (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ অটল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিক উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি। 

আরও পড়ুন

হংকং: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিশান আলি (উইকেটরক্ষক), শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আংশুমান রাঠ, এহসান খান, কালহান মার্ক, আয়ুশ আশিষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission