মেজর লিগ ক্রিকেটের চতুর্থ আসরের সময়সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২১ পিএম


এমএলসি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসর। আগামী বছরের ১৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। আগের মতো এবারও ছয় দলের অংশগ্রহণে হবে মোট ৩৪টি ম্যাচ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো।

বিজ্ঞাপন

তবে সূচি ঘোষণার পরও এখনো পরিষ্কার হয়নি যে, আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেস (এসিই) এবারও আয়োজক হিসেবে থাকছে কিনা। কারণ টুর্নামেন্টের স্বত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সূচি নিয়ে আয়োজকরা জানাচ্ছেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সংঘর্ষ এড়াতে ২০২৫ সাল থেকে এমএলসি জুন-জুলাই উইন্ডোতে অনুষ্ঠিত হচ্ছে। এতে বড় তারকা ক্রিকেটারদের পাওয়া সহজ হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম আসরে (২০২৩) ম্যাচ ছিল ১৯টি, দ্বিতীয় আসরে (২০২৪) বেড়ে হয় ২৫টি। আর ২০২৫ থেকে টুর্নামেন্টটি বেড়ে দাঁড়িয়েছে ৩৪ ম্যাচে। এমএলসি প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে শীর্ষ পর্যায়ের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে, আর বিশ্বজুড়ে নতুন দর্শক ও সমর্থক আকৃষ্ট করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে এসিই জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে ১০টি আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরির পরিকল্পনা নিয়েছে, যেখানে বিনিয়োগ করা হবে প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ২০২৭ সালের মধ্যে এমএলসিতে আরও দুটি নতুন দল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আয়োজকরা কানাডার দলগুলোকেও অন্তর্ভুক্ত করার পথ খুঁজছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, সর্বশেষ ২০২৫ সালের আসরে এমআই নিউ ইয়র্ক শিরোপা জেতে। ফাইনালে তারা ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়ে তিন আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission