পাকিস্তানকে কটাক্ষ করে সূর্যকুমারের বক্তব্য, এখন আর কোনও লড়াই নয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৪০ পিএম


পাকিস্তানকে কটাক্ষ করে সূর্যকুমারের বক্তব্য, এখন আর কোনও লড়াই নয়
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে পরপর দুই বার পাকিস্তানকে হারিয়েছে ভারত। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ৭ উইকেটে জয় পাওয়ার পর, ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পর পাকিস্তানকে কটাক্ষ করে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, ভারত-পাকিস্তান ম্যাচ আর কোনো লড়াই নয়।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে প্রশ্ন করলে সূর্যকুমার বলেন, আমার মনে হয় এবার সবার উচিত এই ম্যাচকে নিয়ে প্রশ্ন করা বন্ধ করা। যদি দুটো দল ১৫-২০টি ম্যাচ খেলে এবং ফল ৭-৭ বা ৮-৭ হয়, তবে তাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু যদি স্কোরলাইন ১৩-০ বা ১০-১ হয়, সেটা আর লড়াই নয়।

এর আগে, ম্যাচের আগেও পাকিস্তানের নাম এড়িয়ে ‘আরও একটা ম্যাচ’ বলেই উল্লেখ করেছিলেন তিনি। তবে পাকিস্তানকে হারানোর পর সরাসরি এমন মন্তব্যে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে।

বিজ্ঞাপন

গত ১৫ বছরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আধিপত্য স্পষ্ট। এই সময়ে হওয়া ৩১টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ২৩টিতেই। যদিও সার্বিক পরিসংখ্যানে এখনও এগিয়ে পাকিস্তান। দুই দলের ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৮৮টি, ভারত ৭৮টি এবং বাকিগুলো ড্র হয়েছে।

আরও পড়ুন

টেস্টে পাকিস্তান এগিয়ে ৫৯ ম্যাচে পাকিস্তান জিতেছে ১২টি, ভারত ৯টি, আর ৩৮টি ম্যাচ ড্র। ওয়ানডেতে ভারত শীর্ষে, তারা জিতেছে ৫৮টি আর পাকিস্তান ৪৩টি। টি-টোয়েন্টিতে ভারত একেবারেই প্রভাবশালী ১৫ ম্যাচে ১১টিতে জয় ভারতের, আর পাকিস্তান জিতেছে মাত্র ৩টিতে।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission