বাংলাদেশসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হলো যাদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ০৪:৫১ পিএম


টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল জিম্বাবুয়ে। আফ্রিকার বাছাইপর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে সরাসরি মূলপর্বে খেলার টিকিট পেল সিকান্দার রাজারা। এর ফলে নামিবিয়ার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে এবারের আসরে অংশ নিতে যাচ্ছে জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

টেস্ট খেলুড়ে দল হলেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি তারা। এবার ব্যর্থ হয়নি, নিশ্চিত করেছে বিশ্বকাপের মঞ্চে ফেরার সুযোগ। এ নিয়ে ১৭টি দল নিজেদের জায়গা পাকাপোক্ত করল।

এখন পর্যন্ত যেসব দল কোয়ালিফাই করেছে: ভারত (আয়োজক), শ্রীলঙ্কা (আয়োজক), আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি, নামিবিয়া এবং সর্বশেষ জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

বাকি তিনটি দল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ার থেকে উঠে আসবে। আগামী ৮ অক্টোবর ওমানে শুরু হবে এই পর্ব। অংশ নিচ্ছে জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া ও সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে তিন দল মূলপর্বে জায়গা করে নেবে।

টুর্নামেন্ট সূচি ও ভেন্যু: আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্দা নামবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০ দলের এই আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ফাইনালের ভেন্যু নির্ভর করছে পাকিস্তানের পারফরম্যান্সের ওপর। পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। তবে তারা আগেই বিদায় নিলে ফাইনাল আয়োজন করা হবে ভারতের আহমেদাবাদে।

চার গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০ দল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপে ভাগ হয়ে একে অপরের মুখোমুখি হবে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। মোট ৫৫টি ম্যাচে গড়াবে এবারের আসর।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission