আফগানিস্তান সিরিজের দল ঘোষণা বিসিবি'র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০৮:২৫ এএম


বিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার(২৬ অক্টোবর) ঘোষিত দলে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম, আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন জাওয়াদ আবরার। 

বিজ্ঞাপন

চলতি মাসেই শুরু হবে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ও সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের মধ্যকার এই ওয়ানডে সিরিজ। আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হবে সিরিজটি।

সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ায়, যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩১ অক্টোবর। এরপর সিরিজের পরবর্তী তিন ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। রাজশাহীতে ৩, ৬ ও ৯ নভেম্বর যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দেশের তরুণ ক্রিকেটারদের জন্য আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে, যেখানে নিজেদের সামর্থ্য দেখানোর বড় সুযোগ পাবেন আগামী প্রজন্মের ক্রিকেটাররা।

আরও পড়ুন


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড-

বিজ্ঞাপন

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission