আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ নভেম্বর ২০২৫ , ০১:১৭ পিএম


আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেন উইলিয়ামসন
উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে তরুণদের সুযোগ করে দিতে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেইন উইলিয়ামসন।

অবসরের ঘোষণায় উইলিয়ামসন বলেন, দীর্ঘদিন ধরে এই সংস্করণের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এই সংস্করণের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। অবসর নেওয়ার এখনই সঠিক সময়, নিজের ও দলের জন্য। এটি দলকে ভবিষ্যতের সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটা পরিষ্কার বার্তা দেবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমাদের দলে প্রচুর টি-টোয়েন্টি প্রতিভা রয়েছে। সামনের সময়টা তাদের প্রস্তুত করার জন্য খুব গুরুত্বপূর্ণ। মিচ (স্যান্টনার) একজন দুর্দান্ত অধিনায়ক ও নেতা—এই দলে অধিনায়ক হিসেবে ও প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন তাদের সময় ব্ল্যাকক্যাপসকে এই সংস্করণে সামনে এগিয়ে নেওয়ার, আর আমি দূর থেকে তাদের সমর্থন করব।

২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের। দলকে নেতৃত্ব দিয়েছেন ৯৩ ম্যাচে। তার নেতৃত্বেই ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২১ বিশ্বকাপে ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। 

এই সংস্করণে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৯৩ ম্যাচে ৩৩ গড়ে রান করেছেন ২৫৭৫। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর উইলিয়ামসন সাদা বলের নেতৃত্ব ছেড়ে দেন, এরপর আর এ সংস্করণে খেলেননি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission