ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লাল কার্ড বিতর্ক, বার্সেলোনার অভিযোগে শাস্তি পেলেন রেফারি ইস্তভান কোভাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত

বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের জেরে শাস্তির মুখে পড়েছেন রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচ। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচগুলোতে তাকে আর দায়িত্ব দেওয়া হবে না।

শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত এক সিদ্ধান্তে এই তথ্য নিশ্চিত করা হয়। যদিও ঘটনার বিস্তারিত ব্যাখ্যা এখনো দেয়নি সংস্থাটি।

ম্যাচের ৫৪তম মিনিটে ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত। অ্যাথলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো পা দিয়ে বল পাস দেন সতীর্থ মার্ক পুবিলকে। এরপর পুবিল হাত দিয়ে বল স্পর্শ করে আবার গোলরক্ষকের কাছে ফিরিয়ে দেন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনাকে কেন্দ্র করে বার্সেলোনার খেলোয়াড় ও কোচিং স্টাফরা হ্যান্ডবলের দাবি তুলে পেনাল্টি এবং সম্ভাব্য লাল কার্ডের আবেদন জানান। তবে রেফারি কোভাচ সেই দাবি নাকচ করেন এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তাও নেননি যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে মাঠ ও গ্যালারিতে।

পরবর্তীতে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে অভিযোগ জানায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, অভিজ্ঞ এই রেফারি ২০১৮ সাল থেকে চ্যাম্পিয়নস লিগে দায়িত্ব পালন করে আসছেন। তিনি গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবং ২০২৪ সালের ইউরোপা লিগ ফাইনালেও ম্যাচ পরিচালনা করেছেন।

এদিকে, পরিসংখ্যান বলছে ইস্তভান কোভাচের পরিচালনায় বার্সেলোনা ছয়টি ম্যাচ খেলেও কোনো জয় পায়নি। যদিও অনেকেই এটিকে কেবল কাকতালীয় হিসেবেই দেখছেন।

আরও পড়ুন

সব মিলিয়ে এই ঘটনার পর ইউরোপিয়ান ফুটবলে রেফারিংয়ের মান ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কোভাচের বিরুদ্ধে উয়েফা ভবিষ্যতে আরও কোনো পদক্ষেপ নেয় কি না, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ